ভেতরে-বাইরে চাপে পোশাক খাত, কমছে রপ্তানি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১০:৪৩

একদিকে বৈশ্বিক চাহিদা কমে যাওয়া, অন্যদিকে জ্বালানি সংকটের পাশাপাশি অভ্যন্তরীণ নানা সমস্যায় এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশের পোশাক খাত।


ক্রয়াদেশ কমে যাওয়া, জ্বালানি সংকট, ক্ষেত্র বিশেষে শ্রমিক অসন্তোষে গড়ে প্রতি মাসে ৩-৪টি কারখানা বন্ধ হচ্ছে। তাতে গত ছয় মাসে এ খাতে ১৯ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি হাসান মাহমুদ খান।


অনেক কারখানা তার উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার না করতে পারায় কয়েক বছর লোকসান টেনে বন্ধ হয়ে গেছে। যদিও নতুন কারখানা খুলছে; কিন্তু তা রপ্তানি আয়কে ইতিবাচক ধারায় ফেরাতে পারছে না।


গত অর্থবছরে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাতটির প্রবৃদ্ধিতে ঋণাত্মক ধারাই দেখা গেছে।


কোভিড মহামারীর পর বিশ্বজুড়ে অর্থনীতি পুনরুদ্ধার শুরু হলে দেশের পোশাক রপ্তানিও বাড়তে থাকে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে অর্ধমাস উৎপাদন বন্ধ থাকলেও পোশাক রপ্তানিতে তার প্রভাব পড়েনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে