You have reached your daily news limit

Please log in to continue


এআই ছবি–ভিডিওতে বিরক্ত কনকচাঁপা বললেন, ‘আমি আমার আমিকে ভালোবাসি’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করার প্রবণতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, অনুমতি ছাড়া তাঁর ছবি নিয়ে এআই পরীক্ষা–নিরীক্ষা তিনি মোটেও পছন্দ করেন না। এমনকি এ প্রবণতা চলতে থাকলে ফেসবুক ছাড়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন।

পোস্টে কনকচাঁপা জানালেন, বহু বছর ধরে তিনি নিজের জীবনের গল্প, স্মৃতি, ভ্রমণ ও ছবি অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে আসছেন। কিন্তু সম্প্রতি অনেকেই এআই ব্যবহার করে তাঁর ছবি ও ভিডিও তৈরি করছেন, কেউ কেউ আবার তা বাণিজ্যিক উদ্দেশ্যেও ব্যবহার করছেন। পুরো বিষয়টিকে তিনি ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন