‘তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতা আয়োজন করছে শিল্পকলা একাডেমি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ২১:৫২

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, বীরত্বগাথা এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে গানে তুলে ধরতে ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক মৌলিক দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশের দেশপ্রেমিক গীতিকার, সুরকার ও শিল্পীদের কাছ থেকে সম্পূর্ণ নতুন ও মৌলিক গান আহ্বান করা হয়েছে। 


প্রতিযোগিতার জন্য জমা দেওয়া গানের বিষয়বস্তুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ, আহতদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তুলে ধরতে হবে। গানের কথা ও সুর সম্পূর্ণ মৌলিক হতে হবে। আগে কোনো মাধ্যমে যেমন টিভি, রেডিও, ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো প্রতিযোগিতায় প্রকাশিত গান গ্রহণযোগ্য হবে না।


অংশগ্রহণকারীদের স্পষ্ট অডিওসহ গান পরিবেশনের একটি পূর্ণাঙ্গ ভিডিও বা অডিও ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইলের বিষয় (সাবজেক্ট) হিসেবে লিখতে হবে, ‘তোমার গানে জাগবে জুলাই – [অংশগ্রহণকারীর নাম]’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও