You have reached your daily news limit

Please log in to continue


বর্ষায় জুতা ভালো রাখবেন কিভাবে? রইল কিছু সহজ উপায়

বর্ষা এলে আশপাশে সবুজ-সতেজ হয়ে উঠলেও, বৃষ্টির মধ্যে রাস্তায় বের হলেই বাধে বিপত্তি। টিপটিপ বৃষ্টি, কাদা আর পানি পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় জুতার।

বর্ষার পানি ও কাদায় জুতা যেমন নোংরা হয়, তেমনি চামড়ার জুতা বা স্নিকার্স দ্রুত নষ্ট হয়ে যায়। তাই এই মৌসুমে জুতার স্থায়িত্ব ধরে রাখতে এবং জু্তাজোড়া নতুনের মতো সতেজ রাখতে রইল কিছু প্রয়োজনীয় টিপস।

চামড়ার জুতার যত্ন

চামড়ার জু্তা খুব সহজেই পানি শুষে নেয়। ফলে বৃষ্টির পানিতে ভিজলে চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

চামড়ার জুতা ভিজলে দেরি না করে তখনই একটি নরম ও ভেজা কাপড় দিয়ে সেটি ভালোভাবে মুছে নিন। জুতার ভেতরে খবরের কাগজ গুঁজে রাখুন। কাগজ জুতার ভেতরের সমস্ত আর্দ্রতা শুষে নেবে এবং জুতার সঠিক আকৃতি বজায় রাখবে। এরপর জুতোটি ঘরের এমন জায়গায় রাখুন যেখানে ভালো বাতাস চলাচল করে।

চামড়ার জুতা কড়া রোদে শুকাবেন না। এ ছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহার করা বা হিটারের পাশে রাখাও অনুচিত। জুতা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর লেদার কন্ডিশনার বা নারিশিং ক্রিম লাগিয়ে নিন। বর্ষার দিনে জুতা সুরক্ষিত রাখতে ওয়াটারপ্রুফিং স্প্রে-ও ব্যবহার করতে পারেন।

স্নিকার্সের যত্ন

স্নিকার্স জাতীয় জুতা পানিতে ভিজলে তা শুকাতে অনেক বেশি সময় নেয় এবং এটিও দ্রুত পানি শুষে নষ্ট হতে পারে।

স্নিকার্স বৃষ্টিতে ভিজলে প্রথমেই জুতার ফিতে এবং ভেতরের ইনসোল খুলে আলাদা করে ফেলুন। জুতার ভেতরে খবরের কাগজ গুঁজে রাখুন। স্নিকার্স রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। ভেজা স্নিকার্সে অনেক সময় গন্ধ হয়ে যায়। জুতার এই দুর্গন্ধ দূর করতে ভেতরে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে দিতে পারেন। জুতা পুরোপুরি শুকানোর পরেই কেবল জুতা রাখার ক্যাবিনেটে রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন