ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, থাকবে আরও দু’দিন

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১০:০৩

মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমি ধস এবং চট্টগ্রাম বন্দরনগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় যা ছিল ২৮ মিলিমিটার।


তবে আজ ভোর ৬টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আরও বেড়েছে। বৃষ্টিতে প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি কম-বেশি এ মাসে থাকবে। তবে এখনকার ভারী বৃষ্টি রোববার ১২ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও