You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের সবশেষ পর্যালোচনায় নতুন করে বাড়তি শুল্কের চাপে পড়তে পারে বাংলাদেশ: এডিবি

যুক্তরাষ্ট্র বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন দফায় শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়ায় বাংলাদেশের রপ্তানি খাত নতুন করে চাপের মুখে পড়তে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ বৃহস্পতিবার প্রকাশিত 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক, জুলাই ২০২৬' প্রতিবেদনে এডিবি জানিয়েছে, এ পদক্ষেপে শুধু বাণিজ্য ব্যয়ই বাড়াবে না, উন্নয়নশীল এশিয়াজুড়ে অনিশ্চয়তা আরও গভীর করবে।

এডিবির বিশ্লেষণ অনুযায়ী, ৩০১ ধারার আওতায় প্রস্তাবিত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে উন্নয়নশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্কহার ২৪ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ২৫ দশমিক ৯ শতাংশে দাঁড়াবে।

আর, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় শুল্কহার বাড়বে ১ দশমিক ২ শতাংশ পয়েন্ট এবং চীনের নেতৃত্বাধীন উন্নয়নশীল পূর্ব এশিয়ায় বাড়বে ১ দশমিক ৩ শতাংশ পয়েন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন