You have reached your daily news limit

Please log in to continue


বৈরি আবহাওয়ায় পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বিভ্রাটে ভোগান্তি

টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে পাহাড় ধস ও সড়ক যোগাযোগ সাময়িক বিছিন্নতার মধ্যে পাহাড়ি এলাকার মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পাওয়া যাচ্ছে না।

বান্দরবানে কোনো কোনো উপজেলায় ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নেই। শহর এলাকাতেও কিছু মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল দেখালেও ফোন করা যাচ্ছে না। কোনো রকমে সংযোগ পাওয়া গেলেও কথা বলা যায় না বলে গ্রাহকরা অভিযোগ করেছেন।

ফলে দুর্যোগের সময় তাৎক্ষণিকভাবে কাউকে জরুরি খবরাখবর পাঠানো যাচ্ছে না। কোনো তথ্য ঠিকভাবে সংগ্রহ করতে পারছে না সংবাদকর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে শহরে টেলিটক ও রবি নেটওয়ার্ক ছিল না। পাহাড়ি এলাকার যে কোনো জায়গায় আনাচে-কানাচে আগে থেকে এই দুটি মোবাইল নেটওয়ার্ক চালু রয়েছে। এর গ্রাহকও বেশি। কিন্তু এবার ভারি বৃষ্টির দিন থেকে শহর এলাকা ও কয়েকটি উপজেলায় বেশ ভোগান্তিতে পড়েছেন এর গ্রাহকরাও।

ভোগান্তির কথা তুলে ধরে সমকালের সাংবাদিক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা বলেন, “বুধবার রাত থেকে শহরে বালাঘাটা এলাকায় কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকলে মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাইয়ের মত সব যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে শহরে এসে যে কাজ করবে সে উপায়ও নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন