শেখ হাসিনার বক্তব্য এখানে প্রাসঙ্গিক না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ২২:৪৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছে, সাজাপ্রাপ্ত আসামি, যিনি বাংলাদেশে বহু অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। তো এখানে শেখ হাসিনা কী বলছে, না বলছে ওনার বক্তব্য তো এখানে প্রাসঙ্গিক না, একেবারে প্রাসঙ্গিক না।’


গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের মধ্যে দেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।


জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁকে ভারত থেকে ফেরত আনার প্রক্রিয়া চলমান বলে জানান প্রতিমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও