‘আমরা পুরোনো খেলায় নতুন খেলোয়াড় হতে আসিনি’

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ২১:৩১

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা পুরোনো খেলায় নতুন খেলোয়াড় হতে আসিনি, আমরা বরং খেলা পরিবর্তন করতে এসেছি। আমরা এ রাজনীতিতে রাজনীতিবিদদের জন্য প্রাচীর বানাতে এসেছি। তরুণ প্রজন্মকে এ দায়িত্ব নিতে হবে। তাদের প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মায়েদের কাছে যেতে হবে। ভাইদের কাছে যেতে হবে। একসঙ্গে তাদের নিয়ে আমাদের সমাজটা গঠন করতে হবে।’


আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী উপজেলার জিরো পয়েন্টের পৌরসভা প্রাঙ্গণে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথাগুলো বলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও