৩০ বছরে ঘুষ খেয়েছেন ৪,০০০ কোটি টাকা, অবশেষে পেলেন মৃত্যুদণ্ড

প্রথম আলো চীন প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১৪:৩৭

চীনে ৩০ বছর ধরে ২২০ কোটি ইউয়ানের বেশি (৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা টাকার অঙ্কে ৩,৯৯৯ কোটি ৪৫ লাখ) ঘুষ নেওয়ার অপরাধে সাবেক এক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।


বিপুল অঙ্কের ঘুষ নিয়ে মৃত্যুদণ্ড পাওয়া এই ব্যক্তির নাম ইয়াং ইউলিন। তিনি ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে থাকা অবস্থায় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অপরাধে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে তিনিই সবচেয়ে বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর বয়স এখন ৬৯ বছর।


চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়াং ইউলিন নিজের পদমর্যাদার অপব্যবহারের মাধ্যমে প্রকৌশল প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর ও অর্থায়নের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে অর্থ ও মূল্যবান সামগ্রী গ্রহণ করতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে