বলিউড তারকা শাহরুখ খান এবার বড় পর্দায় প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন। তাদের নতুন সিনেমা ‘কিং’ ইতোমধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।
বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। জানা গেছে, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন স্থানে শুটিং হবে। আগস্ট মাসে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমার নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি রুপি।
তবে এই বাজেটের মধ্যে প্রচার-প্রচারণার খরচ এবং শাহরুখ খানের পারিশ্রমিক ধরা হয়নি।