এ সপ্তাহে আসছে তিন সংস্করণে ওপেনএআইয়ের জিপিটি-৫.৬

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১৪:৩৩

ট্রাম্প প্রশাসনের কড়া নিরাপত্তা পরীক্ষা ও সবুজ সংকেত পাওয়ার পর এ সপ্তাহেই জিপিটি-৫.৬ মডেলটির তিনটি সংস্করণ বিশ্বজুড়ে সবার জন্য উন্মুক্ত করতে যাচ্ছে ওপেনএআই।


সল, টেরা ও লুনা নামের তিনটি ভিন্ন সংস্করণে আসছে নতুন জিপিটি সিরিজটি, যার মধ্যে ‘সল’ হচ্ছে ওপেনএআইয়ের এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী ও ‘টেরা’ হচ্ছে সাশ্রয়ী মূল্যের দৈনন্দিন ব্যবহারের মডেল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।


সরকারি সাইবার নিরাপত্তা আদেশের কারণে বৃহস্পতিবার প্রাথমিকভাবে মডেলগুলো সীমিতভাবে চালু হলেও ওয়াশিংটনের সঙ্গে সফল বৈঠকের পর অবশেষে জনসাধারণের নাগালের মধ্যে আসছে এসব এআই প্রযুক্তি।


সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক ঘোষণায় ওপেনএআই বলেছে, “আমরা এখন বিশ্বজুড়ে এর প্রিভিউ অ্যাক্সেস বা ব্যবহারের সুবিধা বাড়াচ্ছি।”


ট্রাম্প প্রশাসনের অনুরোধের কারণে জুনের শেষভাগে কোম্পানিটি প্রাথমিকভাবে এ নতুন মডেল সিরিজটি কেবল একদল ‘বিশ্বস্ত অংশীদারের’ জন্য চালু করেছিল।


জুনের শুরুতে একটি এআই সাইবার নিরাপত্তা আদেশে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওই আদেশের আওতায় মার্কিন বিভিন্ন এআই কোম্পানিকে তাদের সবচেয়ে শক্তিশালী মডেলগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার ৩০ দিন আগে সরকারের পর্যালোচনার জন্য জমা দেওয়ার স্বেচ্ছামূলক অনুরোধ জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও