You have reached your daily news limit

Please log in to continue


সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

সুনামগঞ্জের হাওরে পাহাড়ি ঢল ও বর্ষণে নদ-নদীর পানি বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলায় এই মৌসুমের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ২৬৫ মিলিমিটার।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস সেল এই তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার (৮ জুলাই) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র আগামী তিন দিন সুরমা, কুশিয়ারার পানি বিপৎসীমা ছাড়িয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির কথা জানিয়েছিল।

সূত্র জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন