You have reached your daily news limit

Please log in to continue


সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই পরিচালক নিয়োগ

সরকারি খাতের সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে দুই পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুজনকেই তিন বছর মেয়াদে নিয়োগ করা হয়েছে। তাঁরা দুজনই বেসরকারি পেশাজীবী। এর ফলে ব্যাংকটিতে সরকারি প্রতিনিধির পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞরাও যুক্ত হচ্ছেন। নতুন দুই পরিচালক হলেন কে এম জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী।

কে এম জাকারিয়া হলেন সিনিয়র বিজনেস, ফাইন্যান্স ও সাপ্লাই চেইন এক্সিকিউটিভ। বর্তমানে তিনি বাংলালিংকে স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট এবং একই সঙ্গে নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। টেলিযোগাযোগ, এফএমসিজি, ম্যানুফ্যাকচারিং ও আর্থিক সেবা খাতে তাঁর ৩০ বছরের বেশি সময় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন