You have reached your daily news limit

Please log in to continue


মিশরকে হারিয়ে যা বলেছেন মেসি

মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জেতার পর দলের প্রতি নিজের গভীর ভালোবাসা ও বিশ্বাসের কথা জানান অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘গত সাত বা আট বছর ধরে এই দল আমাকে অনেক আনন্দ দিয়েছে। তাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’

নাটকীয় এই জয়ের পরও আর্জেন্টিনার যাত্রা অনেকটা বাকি বলে মনে করেন মেসি। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘আমাদের যাত্রা এখানেই শেষ হতে পারে না। কারণ আমি মনে করি, এই দলের এখনো অনেক কিছু অর্জন করার আছে।’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। মেসি বলেন, ‘আমরা মাঠে আমাদের সবকিছু উজাড় করে দেব। আমরা সবসময় চেষ্টা করে যাবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন