দশ বছরে তিন বাহিনীকে আধুনিকায়নে ৮৬ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ২০:০৯

দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার এক বিশাল মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে আগামী ১০ বছরে শুধু বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়নেই প্রয়োজন হবে প্রায় ৮৬ হাজার কোটি টাকা।


একই সঙ্গে বিদেশি নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ স্বনির্ভর ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে দেশে আলাদা ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপন এবং বগুড়ায় ড্রোন বা ইউএভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরির মতো যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। 


বুধবার (০৮ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় প্রশ্নোত্তর পর্বে সরকারের এই দূরদর্শী ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিস্তারিত তথ্য জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও