You have reached your daily news limit

Please log in to continue


খাগড়াছড়িতে পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা পর্যটকরা

টানা ও অতি ভারি বর্ষণের ফলে খাগড়াছড়ি জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে বেশ কিছু পরিবার।

এদিকে বিভিন্ন এলাকায় সড়ক ডুবে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সেখানে আটকা পড়েছেন পর্যটকরা।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমেনা আকতার বলেন, “পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজারে সড়ক ডুবে গেছে। এতে সাজেকে যাওয়া পর্যটকরা আটকা পড়েছেন। সড়কের পানি নেমে গেলে তাদের নিয়ে আসা হবে। সাজেক কটেজ রির্সোট মালিক সমিতির দপ্তর সম্পাদক জিয়াউল হক বলেন, “সড়কের বেশ কয়েকটা অংশ ডুবে গেছে। এতে সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছেন ৫ শতাধিক পর্যটক। যারা সাজেকে আটকা পড়েছে তাদের রুম ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।”

এছাড়া সউপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি-দীঘিনালা-লংগদু সড়কের মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টার ব্রিজ এবং সড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে গেছে। বড় মেরুং, বামে আটারকছড়া ও তেঁতুল এলাকাতেও সড়ক ডুবে রয়েছে।

ফলে মঙ্গলবার বিকাল থেকে দীঘিনালার সঙ্গে লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুধু দূরপাল্লার যানই নয়, স্থানীয় বাসিন্দারাও যাতায়াত করতে পারছেন না। অনেককেই কোমর পর্যন্ত পানিতে ভিজে পথ পাড়ি দিতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন