চট্টগ্রামসহ ৩ জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০০:১৬

চট্টগ্রাম বিভাগের তিন জেলা চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় আগামীকাল বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত ঘোষণা করা হয়েছে।


‎বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এদিন খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।


আজ ‎মঙ্গলবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। পরে আরেক বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।


‎কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিগুলোতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়ে স্থগিত পরীক্ষার সূচি পরে জানানোর কথা বলা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও