সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পর সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডে নেওয়া দুজন হলেন নিষিদ্ধ যুবলীগের নেতা মো. নুরুল ইসলাম (৫২) ও কর্মী মো. সজিব (৩২)।
সাভার থানার জিআরও শাখার এসআই মো. বাহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।