You have reached your daily news limit

Please log in to continue


গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ রাজনৈতিক সংকটের দিকে যেতে পারে: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ রাজনৈতিক সংকটের দিকে যেতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এখন দেশের প্রধান সংকট গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এ রায় বাস্তবায়ন না হওয়াটা বাংলাদেশকে রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে।

আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক মানববন্ধনে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। ‘অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে’ এই মানববন্ধন ও জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন