You have reached your daily news limit

Please log in to continue


জুন মাসে অর্থনীতির গতি কমেছে

মে মাসে বড় লাফের পর জুনে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি ফের কিছুটা কমেছে। জুন মাসে বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের (পিএমআই) মান ছিল ৫২ দশমিক ৯। মে মাসের ৬২ দশমিক ৮। আগের মাসের তুলনায় জুন মাসে কমেছে ৯ দশমিক ৯।

পিএমআই প্রতিবেদনে ৫০-এর ওপর থাকলে ধরা হয় অর্থনৈতিক সম্প্রসারণ হয়েছে। ৫০-কে স্থিতিশীল এবং ৫০-এর নিচের অবস্থান সংকোচন হিসেবে বিবেচনা করা হয়। এর মানে হলো জুন মাসে অর্থনীতিতে সম্প্রসারণের ধারা বজায় থাকলেও এর গতি আগের চেয়ে বেশ ধীর হয়েছে।

আজ মঙ্গলবার প্রকাশিত জুন মাসের পিএমআই প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই পিএমআই প্রতিবেদন প্রকাশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন