You have reached your daily news limit

Please log in to continue


মেসির মুখোমুখি সালাহ ও ‘২৬ জন মেসি’

লিভারপুলের জিমে ঢুকেই নাকি একটা প্রশ্ন করতেন তিনি, ‘মো, তুমি ঘুমাও কখন?’ প্রশ্নকর্তা আলেক্সিস ম্যাক আলিস্টার। জিজ্ঞেস করতেন বন্ধুকে, ভোরবেলা জিমে ঢুকে যাঁকে প্রতিদিনই আগে থেকে ঘামতে দেখতেন। উত্তরটা ছিল প্রায় তপস্বীর মতো—সাড়ে ছয় ঘণ্টার বেশি ঘুমালে নাকি ক্লান্ত লাগে তাঁর। সেই মানুষটার নাম মোহাম্মদ সালাহ।

আজ রাতে আটলান্টায় সেই দুই বন্ধু প্রতিপক্ষ। লিভারপুলের সেই জিম থেকে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের সবুজ মাঠ, দূরত্বটা কেবল মানচিত্রে নয়, আবেগেও। বন্ধুর মুখোমুখি হওয়ার আগে ম্যাক আলিস্টারও তাই বন্ধুত্বের সুরে প্রতিপক্ষের ভাষায় বলেছেন, ‘এই ম্যাচের পর হয়তো ওর সঙ্গে আর দেখাই হবে না অনেক দিন। আমি ওকে মেসেজ দিয়েছি, এই ম্যাচের আগে যেন কম পরিশ্রম করে।’ দুজনের আজকের পর আর দেখা হওয়ার সুযোগ কম, সালাহ লিভারপুল ছেড়ে দিয়েছেন মৌসুম শেষেই, বিশ্বকাপের আগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন