মরক্কোর ‘ভিন্ন চ্যালেঞ্জের’ জন্য তৈরি ফ্রান্স

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ১৭:১০

শেষ বত্রিশের বাধা অনায়াসে পার হওয়ার পর, শেষ ষোলোয় প্যারাগুয়েকে হারাতে ভুগতে হয় ফ্রান্সকে। শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলা প্রতিপক্ষকে তারা হারায় কিলিয়ান এমবাপের সফল স্পট কিকে। এবার ফরাসিদের প্রতিপক্ষ মরক্কো। ফ্রান্সের সহকারী কোচ গি স্টিফোঁর মনে হচ্ছে, আফ্রিকার দলটির বিপক্ষে ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের।


বস্টনে বাংলাদেশ সময় ১০ জুলাই ২টায় (এএম) সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচের আগে বেশ কিছু বিষয় নিয়ে দুর্ভাবনায় আছে ফ্রান্স। মার্কাস থুরাম চোট কাটিয়ে সোমবার অনুশীলনে ফিরলেও, অহেলিয়া চুয়ামেনিকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা।


প্যারাগুয়ে ম্যাচে হলুদ কার্ড পাওয়া মাইকেল ওলিসে আরেক দুঃশ্চিন্তার কারণ। অবশ্য ফরাসি ফুটবল ফেডারেশন ওলিসের হলুদ কার্ড নিয়ে ফিফার কাছে আবেদন করবে, জানিয়েছে স্টিফোঁ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও