বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানায় ৫৪ হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ১৩:৩৫

দীর্ঘদিন ধরে লোকসান, উৎপাদনহীনতা ও অব্যবস্থাপনার কারণে বন্ধ বা অচল হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন করে অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। অব্যবহৃত শিল্পভূমি ও বিদ্যমান অবকাঠামোকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি প্রতিষ্ঠানে ৪৪টি বিনিয়োগযোগ্য প্রকল্প চিহ্নিত করা হয়েছে। এ উদ্যোগে ১০ হাজার একরের বেশি শিল্পভূমি এবং প্রায় ৫৪ হাজার ৬৮৫ কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইন তৈরি হয়েছে, যা দেশের শিল্পায়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।


সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) পাঁচটি প্রতিষ্ঠান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন (বিসিআইসি), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি), বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) ও বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) জন্য দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ আহ্বান করেছে। বিডার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে স্টেট ওউন ইনভেস্টমেন্ট পোর্টফোলিও; যেখানে প্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা প্রকাশ ও প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়েছে।


বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই উদ্যোগকে দেশের শিল্পায়নের নতুন অধ্যায় হিসেবে দেখছেন। সম্প্রতি নিজের লিংকডইন পোস্টে তিনি বলেছেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য বেসরকারি খাতই সবচেয়ে উপযুক্ত। সরকারের কাজ ব্যবসা পরিচালনা নয়, বরং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা। এজন্য রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও