You have reached your daily news limit

Please log in to continue


কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

নতুন ফোন কিনলে সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি হলো পুরোনো ফোনের ছবি, ভিডিও, কনট্যাক্ট বা গুরুত্বপূর্ণ তথ্য নতুন ডিভাইসে নেওয়া। বিশেষ করে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে ডাটা স্থানান্তর এতদিন অনেকের কাছেই ঝামেলাপূর্ণ ছিল। আলাদা অ্যাপ, কেবল কিংবা কম্পিউটারের সাহায্য ছাড়া অনেক সময় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যেত না।

তবে এই ঝামেলা অনেকটাই কমাতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির আইওএস ২৬.৩ সংস্করণে যুক্ত হয়েছে ‘ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড’ নামের একটি নতুন ফিচার। এর মাধ্যমে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে স্থানান্তর করা যাবে।

ফিচারটি ব্যবহার করতে যা লাগবে

এই সুবিধা ব্যবহার করার আগে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। আইফোনে আইওএস ২৬.৩ বা তার পরবর্তী সংস্করণ এবং অ্যান্ড্রয়েড ফোনে সর্বশেষ সফটওয়্যার আপডেট থাকা ভালো। পাশাপাশি দুটি ফোনেই পর্যাপ্ত চার্জ থাকতে হবে এবং একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে। নিরাপত্তার জন্য ডাটা ট্রান্সফারের আগে আইক্লাউড বা কম্পিউটারে একটি ব্যাকআপ রেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন