You have reached your daily news limit

Please log in to continue


বালিশ ছাড়া ঘুমানো ভালো, না খারাপ?

এই প্রশ্ন অনেকের মনেই, বালিশ ছাড়া ঘুমানো কি সত্যিই স্বাস্থ্যের জন্য ভালো? নাকি এটি উপকারের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে? তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এর উপকারিতা, সীমাবদ্ধতা এবং বিশেষজ্ঞদের মতামত জানা জরুরি। চলুন, জেনে নেওয়া যাক, বালিশ ছাড়া ঘুমানো ভালো, না খারাপ।

বালিশ ছাড়া ঘুমানোর উপকারিতা

  • বালিশের কাজ হলো ঘাড় ও মেরুদণ্ডকে একই সরলরেখায় রেখে শরীরের স্বাভাবিক অঙ্গবিন্যাস বজায় রাখতে সাহায্য করা। তবে বালিশ ছাড়া ঘুমানো মেরুদণ্ডের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা হয়নি।
  • তবে যাঁরা উপুড় হয়ে ঘুমান, তাঁরা বালিশ বাদ দিলে উপকার পেতে পারেন। যুক্তরাষ্ট্রের রচেস্টার ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, উপুড় হয়ে ঘুমালে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে। কারণ, শরীরের বেশির ভাগ ওজন শরীরের মাঝখানে থাকে। এতে পিঠ ও ঘাড়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক বজায় রাখা কঠিন হয়ে যায়।
  • এ অবস্থায় মাথার নিচে বালিশ না থাকলে ঘাড় তুলনামূলকভাবে সমতল থাকে, ফলে ঘাড়ের ওপর চাপ কিছুটা কমতে পারে।
    তবে এই সুবিধা চিত হয়ে বা কাত হয়ে ঘুমানো ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং এসব ভঙ্গিতে বালিশ ছাড়া ঘুমালে মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থান বিঘ্নিত হতে পারে। তাই চিত বা কাত হয়ে ঘুমালে উপযুক্ত বালিশ ব্যবহার করাই ভালো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন