সাভারে নাহিদ-আখতারের উপস্থিতিতে সমাবেশে বোমা হামলা, আহত ৩
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ২৩:১১
সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ সময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এনসিপি ঢাকা জেলার আয়োজনে সোমবার রাতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘জুলাই পদযাত্রা অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্য চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বোমা হামলা