You have reached your daily news limit

Please log in to continue


সব প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি এবং তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি বই সংরক্ষণের নির্দেশ দিয়ে পরে তা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া আদেশ বাতিলের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত ৩ জুন জারি করা এক আদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে ওই তিনটি বই সংরক্ষণ করার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল।

এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বইটির নাম ‘সবার আগে বাংলাদেশ’। বাকি দুটো হল মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন