প্রাথমিক বৃত্তির ফল প্রস্তুত, বৃহস্পতিবার দিতে চায় অধিদপ্তর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ২০:৩৯
তিন বছরের বিরতির পর নেওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে তা আগামী বৃহস্পতিবার প্রকাশ করতে চায় অধিদপ্তর।
অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) এএসএম সিরাজুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন এখনও মেলেনি।
“আমরা ফল তৈরির কাজ গুছিয়ে ফেলেছি। অনুমোদন পেলে ফল প্রকাশের দিন চূড়ান্ত করা হবে।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে আইপিইএমআইএস লাইভ সার্ভারে ফল দেখার লিংকও উন্মুক্ত করেছে।
অন্তর্বর্তী সরকার তিন বছর পর ২০২৫ সালে আবার বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধ্বান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা গত ১৪ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৃত্তি পরীক্ষা