You have reached your daily news limit

Please log in to continue


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী

২০২৫ সালের ২৪ মে প্রথম আলোতে ‘ক্ষমতাচ্যুত স্বৈরাচারের ফিরে আসার আশঙ্কা কতটা’ শিরোনামে একটি কলাম লিখেছিলাম। তখন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক মাসানরি কুবোতা, কাওরু হিদাকা ও টাকু ইউকাওয়ার ‘দ্য পোস্ট-এক্সাইল ফেট অব লিডার্স: আ নিউ ডেটাসেট’ গবেষণার আলোকে দেখানোর চেষ্টা করেছিলাম, ১৯৭০ থেকে ২০১৪ সালের মধ্যে নির্বাসিত হওয়া ৯১ জন স্বৈরশাসকের মধ্যে দেশে ফিরে আবার রাষ্ট্রপ্রধান হতে পেরেছেন মাত্র ১৯ শতাংশ। আর যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের নির্বাসনের গড় সময় ছিল ৬ দশমিক ৬ বছর।

এক বছর পর বাংলাদেশে সেই আলোচনাই আবার সামনে এসেছে। তবে এবার বিষয়টি শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয়; বরং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎকে ঘিরে। বিভিন্ন স্থানে দলটির সমর্থকদের ঝটিকা মিছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রচারণা, টেলিভিশন টক শোতে আলোচনা—এই সবকিছুর মধ্যেই একই প্রশ্ন ঘুরে–ফিরে আসছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন