নিম্নচাপে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে ৮০ কিমি ঝড়ের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ১৩:২৯

বঙ্গোপসাগরে নিম্নচাপ আর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশে বর্ষকাল যেন চিরচেনা রূপ পেয়েছে। উত্তরাঞ্চলে কিছুটা কম হলেও দেশের মধ্য ও দক্ষিণাঞ্চল রয়েছে বৃষ্টিমুখর। সঙ্গে বইছে ঝোড়াহাওয়া। গতকাল রোববার সবচেয়ে বেশি ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এ ছাড়া পুরো চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও ভারী বৃষ্টি হয়েছে। খুলনা বিভাগেও বৃষ্টির প্রবণতা বাড়ছে। আজ সোমবারও দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে। আর চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।


আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বলেশ্বরের কাছ দিয়ে উত্তর ওডিশা উপকূল অতিক্রম করে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর ওডিশা উপকূলে অবস্থান করছ। নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সব সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পার। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও