ছয় মাসের কম বয়সী শিশুর খিঁচুনি হলে জরুরি চিকিৎসার প্রয়োজন

বণিক বার্তা প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ১২:০৭

শিশুদের খিঁচুনি মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক সংকেতের কারণে হয়।


এটি জ্বরজনিত, মৃগীরোগ, নবজাতকের বিপাকীয় সমস্যা বা মস্তিষ্কের সংক্রমণের কারণে হতে পারে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জ্বরজনিত খিঁচুনি সাধারণত ক্ষতিকর নয় এবং বয়স বাড়ার সঙ্গে কমে যায়। তবে খিঁচুনি ৫ মিনিটের বেশি স্থায়ী হলে, বারবার হলে, শিশুর শ্বাসকষ্ট, অস্বাভাবিক আচরণ বা মাথায় আঘাতের ইতিহাস থাকলে দ্রুত হাসপাতালে নিতে হবে।


খিঁচুনির সময় শিশুকে একদিকে কাত করে শুইয়ে রাখতে হবে, মুখে কিছু খাওয়ানো বা জোর করে চেপে ধরা যাবে না। বিশেষ করে ছয় মাসের কম বয়সী শিশুর খিঁচুনি হলে তা জরুরি চিকিৎসার বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও