You have reached your daily news limit

Please log in to continue


ঘরবাড়ি ধুলাবালিমুক্ত রাখতে

শহরে যাঁরা বসবাস করেন, তাঁদের প্রায় সবার অভিযোগ, ঘর যতই ঝাড়ামোছা করা হোক না কেন, ধুলাবালি কমে না। রোজই আসবাবের ওপর পড়ে ধুলাবালুর স্তর। ঘরবাড়ি ধুলাবালিমুক্ত রাখতে যা করা যেতে পারে—
ফ্ল্যাটের মূল দরজার বাইরে জুতার আলমারি রাখুন। বাইরে থেকে ফিরে জুতা খুলে সেখানে রেখে ঘরে ঢুকুন।

দরজার বাইরে ও ভেতরে উভয় জায়গায় পাপোশ রাখুন।

সপ্তাহে এক দিন পুরো বাড়ি ডিপ ক্লিন করুন। অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিন। ঘরের প্রতি কোনায় ঝাড়ু দিয়ে সাবান-পানি দিয়ে মুছে নিন।

সকালে বাইরে বের হওয়ার সময় বারান্দার দরজা এবং বাড়ির সব জানালা বন্ধ করে বের হবেন। এতে বাইরের ধুলাবালি আপনার ঘরে ঢুকতে পারবে না।

প্রতিদিন একবার করে সব আসবাব যদি মুছে নেন, তাহলে ধুলাবালুর সমস্যা অনেকটাই কমে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন