বর্ষায় শিশুর চুল থাকুক খুশকিমুক্ত

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ১২:০৪

বর্ষাকালে অনেক শিশুর মাথার ত্বকে বেশি খুশকি হয়। এর কিছু কারণ রয়েছে। শিশুর চুল ভালোভাবে শ্যাম্পু না করলে মাথার ত্বকে জমা মরা কোষ ভালোভাবে অপসারিত হয় না। এতে সেগুলো জমে যায় এবং পরে পুরু স্তরে পরিণত হয়, যাকে খুশকি বলি। যেসব শিশু পুষ্টিকর খাবারের তুলনায় বেশি জাঙ্ক ফুড খায়, তারা মাথার ত্বকে চুলকানি ও খুশকির সমস্যায় বেশি ভোগে। আবার শিশুর চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার না করলেও খুশকি বাড়তে পারে। এর সমাধান না করলে শিশুর মাথার ত্বকে চুলকানি, চুল পড়াসহ নানান সমস্যা হতে পারে।


যেভাবে শিশুর চুল খুশকিমুক্ত রাখবেন


শিশুর শরীরে কী পরিমাণ ঘাম হয়, তা বুঝে চুল শ্যাম্পু করা উচিত। সপ্তাহে অন্তত তিন দিন শিশুর চুলের উপযোগী শ্যাম্পু করতে হবে। মাথার ত্বকে ঘাম জমতে দেওয়া যাবে না। শ্যাম্পু করার আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল ব্রাশ করে নিন। এতে মাথার ত্বকের উপরিভাগের মরা কোষ ঝরে যাবে এবং চুল পরিষ্কার করা সহজ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও