আমি যা চেয়েছি তাই হতে পেরেছি: আ খ ম হাসান

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ১২:০০

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন আ খ ম হাসান। বিশেষ করে কমেডি চরিত্র রূপায়ণে জুড়ি নেই তাঁর। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন ওয়েব কনটেন্টে। ‘তাজমহল’ ও ‘লাইফলাইন’ ওয়েব ফিল্মে অভিনয় করে চমকে দিয়েছেন, প্রশংসায় ভাসছেন দর্শকদের। তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।


এক মাসের ব্যবধানে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল আপনার অভিনীত দুটি ওয়েব ফিল্ম—তাজমহল ও লাইফলাইন। কেমন অনুভূতি?


ওটিটিতে কাজ করার অভিজ্ঞতা হলো, যাঁরা ভিন্ন ধরনের কাজ দেখতে পছন্দ করেন, তাঁদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি।


বেশির ভাগ সময়ে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করলেও তাজমহলের ভুনা ভাই ও লাইফলাইনের আক্কাস আলী চরিত্র দুটি একেবারেই ভিন্ন। আলাদা প্রস্তুতি নিতে হয়েছিল?


প্রস্তুতি সেভাবে নেওয়া হয়নি। চিত্রনাট্যটা আমার ভালো লেগেছে। সেটা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার শিকড় হচ্ছে মঞ্চ। সেখানে সব ধরনের চরিত্রে অভিনয়ের চর্চা করতে হয়। নিজেকে গড়ে তুলতে হয়। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও