বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
www.tbsnews.net
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ১০:২৫
মার্কিন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড আইপি ট্রানজিট সেবা রপ্তানি করার অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি এবং নিজেদের সম্ভাব্য আঞ্চলিক ইন্টারনেট ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পথ খুলল।
গত এপ্রিলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে অনুমোদনের পর সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্টারলিংককে এই অনুমোদন দিয়েছে।
এই অনুমোদনের আওতায় স্টারলিংক শুধু প্রতিবেশী দেশগুলোর গ্রাহকদের আনফিল্টারড আইপি ট্রানজিট সেবা দিতে পারবে। এই আনফিল্টারড ব্যান্ডউইথ বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহার করা যাবে না এবং দেশীয় ব্যবহারকারীদের জন্য দেশের বিদ্যমান ইন্টারনেট ফিল্টারিং ব্যবস্থা বহাল থাকবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইন্টারনেট
- ইন্টারনেট স্পীড