You have reached your daily news limit

Please log in to continue


কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টিতে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরে এসব ঘটনা ঘটেছে।

এদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আট জন এবং কক্সবাজার শহরে পাহাড়ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উখিয়া ফায়ার সার্ভিস জানায়, গতকাল সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল। রাত ১টায় উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মোহাম্মদ কামাল হোসেন (৪৪), তার স্ত্রী হুমাইরা বেগম (৩৯) ও ছেলে মোহাম্মদ আনাস (৪) মারা যায়।

একই সময়ে কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পে পাহাড়ি ঢলের কাদার নিচে চাপা পড়ে একরাম নামের সাত বছরের আরেক শিশু মারা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন