You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ‘আনফিল্টার্ড’ ইন্টারনেট রপ্তানি করতে পারবে স্টারলিংক

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ‘আনফিল্টার্ড’ ইন্টারনেট সরবরাহে স্টারলিংককে অনুমোদন দিয়েছে সরকার।

কোনো স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের অনুমতি দেওয়ার ঘটনা এটিই প্রথম।

বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের (পিটিডি) কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ অনুমতি দেয় স্টারলিংকে।

এর মাধ্যমে ইন্টারনেট সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ আঞ্চলিক হাব বা সংযোগ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে স্থানীয় আন্তর্জাতিক ব্যান্ডউইথ রপ্তানি করে টেলিকম অবকাঠামো কোম্পানিগুলোর জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের একটি নতুন পথ খুলে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন