পুরোনো পোশাকে দিন নতুন প্রাণ: অলস পোশাক থেকেই হোক ট্রেন্ডি ফ্যাশন

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ২০:৩৮

বছরের অর্ধেকটা সময় দেখতে দেখতে কেটে গেল। ক্যালেন্ডারের পাতা উল্টে বছরের বাকি দিনগুলোর দিকে তাকিয়ে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার একটা তাগিদ অনুভব করা স্বাভাবিক। এই নতুন করে গোছানোর তালিকায় সবার আগে আসতে পারে আমাদের আলমারি বা ওয়ার্ডরোব। আমাদের অনেকের আলমারির একটা বড় অংশ জুড়ে এমন কিছু পোশাক থাকে, যা বছরের পর বছর এক কোনায় পড়ে থাকে। এই পোশাকগুলো পরাও হয় না, আবার ফেলে দেওয়া বা কাউকে দিয়ে দেওয়াও হয় না। এই অলস পড়ে থাকা পোশাকগুলোকে নিয়ে কখনো একটু অন্যভাবে ভেবেছেন? পুরোনো পোশাককে নতুন রূপ দেওয়াকে ফ্যাশন দুনিয়ায় বলা হয় ‘আপসাইক্লিং’। এটি একটি টেকসই ও সাশ্রয়ী উপায়। এটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় ও আধুনিক ট্রেন্ড। বছরের শেষার্ধে এসে নিজের ফ্যাশনকে একটু নতুনত্ব আনতে এবং পুরোনো পোশাকের অকালমৃত্যু ঠেকাতে চলুন জেনে নেওয়া যাক কিছু চমৎকার আইডিয়া।


কিছু সহজ ও সৃজনশীল স্টাইলিং


কাঁচি-সুতার জাদুতে ‘ক্রপড ব্লুজ’: একটি পুরোনো পোশাককে চমৎকার কোনো ফ্যাশন এলিমেন্টে রূপ দিতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। দরকার কেবল সামান্য সৃজনশীলতা। কোনো পোশাকের আকার যদি আপনার আর পছন্দ না হয়, তবে কাঁচি আর একটু দক্ষতার ছোঁয়ায় সেটিকে অনায়াসে বানিয়ে নিতে পারেন ট্রেন্ডি ‘ক্রপড ব্লুজ’। গরমের এই সময়ে যা অত্যন্ত আরামদায়ক ও ফ্যাশনেবল। শুধু কেটে ছোট করাই নয়, চাইলে পোশাকের হাতা কিংবা কলার বাদ দিয়ে, নিচের অংশটি গিঁট বেঁধে বা ফিটিংসে পরিবর্তন এনে একদম নতুন লুক দেওয়া সম্ভব।

ড্রেস থেকে স্কার্ট ও ব্যাগ: আপনার কোনো পুরোনো গাউন বা ড্রেসকে কেটে কোমর থেকে আলাদা করে জিপার, বোতাম কিংবা ইলাস্টিক বসিয়ে চমৎকার স্কার্টে রূপ দেওয়া যায়। ট্রাউজারের নিচের হেম বা বর্ডারে ট্যাসেল, পেন্ডেন্ট কিংবা পাথরের কাজ করলে পুরো পোশাকের ভোল বদলে যায়। কাপড়ের এই রূপান্তর কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়। পুরোনো বা অব্যবহৃত কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ সব টোট ব্যাগ। এটি প্রতিদিনের কেনাকাটা কিংবা ঘুরতে যাওয়ার সঙ্গী হতে পারে।

ফ্যাশনে ডেনিম ম্যাজিক: ডেনিম কখনো পুরোনো হয় না। অলস পড়ে থাকা জিনস কেটে চমৎকার স্টাইলিশ শর্টস তৈরি করা আমাদের অনেকেরই চেনা কৌশল। তবে কাটার আগে পোশাকটি গায়ে দিয়ে কাঙ্ক্ষিত ঝুলের মাপ ঠিক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কিংবা লম্বা জিনসটিকে আরও আকর্ষণীয় করতে এতে যুক্ত করা যেতে পারে নানা ধরনের স্টাড, চেইন, সিকুইন স্ট্রিপ বা কাপড়ের কিছু অংশ। শুধু জিনস নয়, আলমারিতে অবহেলায় পড়ে থাকা ডেনিম জ্যাকেটটিকেও শীত আসার আগে বানাতে পারেন আপনার সৃজনশীলতার ক্যানভাস। সাধারণ একটি ডেনিম জ্যাকেটে পাথরের নকশা কিংবা কাপড়ের অ্যাপ্লিক বসিয়ে দিলে তা নিমেষে হয়ে উঠবে অন্যরকম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও