যে ৩ অভ্যাসের কারণে ৪০-এর আগেই নষ্ট হতে পারে লিভার

যুগান্তর প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ২০:৩৫

নিয়মিত মদপান, প্রক্রিয়াজাত ও মিষ্টি খাবারের অতিরিক্ত গ্রহণ এবং কায়িক পরিশ্রমহীন জীবনযাপন ৪০ বছর বয়সের আগেই লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ অভ্যাসগুলোর ফলে সৃষ্ট ফ্যাটি লিভার ও সিরোসিস অনেক সময় প্রাথমিক লক্ষণ ছাড়াই লিভারের ৭০-৮০ শতাংশ পর্যন্ত ক্ষতি করে ফেলে।


অনেক সময় প্রথম দিকে লিভারের রোগের কোনো লক্ষণ দেখা যায় না। তাই সুস্থ থাকতে চাইলে আজ থেকেই জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন আনা প্রয়োজন। আর কয়েকটি ভালো অভ্যাসই ভবিষ্যতে লিভারকে গুরুতর রোগের হাত থেকে রক্ষা করতে পারে।


কারণ লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা যা খাই, তা হজমে সাহায্য করা থেকে শুরু করে শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়া, ভিটামিন ও শক্তি সঞ্চয়— সব কাজেই লিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবচেয়ে ভালো দিক হলো— লিভার নিজের ক্ষতি অনেকটাই নিজে সারিয়ে তুলতে পারে। 


দীর্ঘদিন কিছু খারাপ অভ্যাস চালিয়ে গেলে এ অঙ্গটিও একসময় আর কাজ করতে পারে না। তখন ফ্যাটি লিভার, লিভারে প্রদাহ— এমনকি সিরোসিসের মতো গুরুতর রোগ দেখা দিতে পারে। আমাদের প্রতিদিনের এমন তিনটি অভ্যাস রয়েছে, যা ৪০ বছর বয়সের আগেই লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও