You have reached your daily news limit

Please log in to continue


বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

রোববার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের এটাই প্রথম সাক্ষাৎ।

“অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে” এই সাক্ষাৎ হয়েছে বলে জামায়াতে ইসলামীর ভাষ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট পাস, বাংলাদেশ ও স্পেনের র বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ‘আরও গভীর ও বহুমাত্রিক’ করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন