জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, প্রতি তিনজনের একজন মোটরসাইকেল আরোহী

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ১৮:৫৭

দেশে গত জুন মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৪৪ জন নারী এবং ৫৬টি শিশু। মোট নিহত ব্যক্তির প্রায় এক-তৃতীয়াংশই মোটরসাইকেলের চালক বা আরোহী। এ ছাড়া পথচারী হিসেবে প্রাণ হারিয়েছেন ৯১ জন।


আজ রোববার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ইলেকট্রনিক মিডিয়া এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহত ব্যক্তির প্রায় ৩১ শতাংশ। এ ছাড়া বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন এবং পথচারী নিহত হয়েছেন ৯১ জন।


যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, থ্রি-হুইলারের (ইজিবাইক, সিএনজি, অটোরিকশাসহ) যাত্রী নিহত হয়েছেন ১১২ জন। বাসের যাত্রী নিহত হয়েছেন ২৭ জন এবং ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলির আরোহী নিহত হয়েছেন ৩৭ জন।


দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ১৯৪টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এরপর জাতীয় মহাসড়কে ১৫১টি, গ্রামীণ সড়কে ৬৪টি এবং শহরের সড়কে ৫৭টি দুর্ঘটনা ঘটেছে।


দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ২০৬টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে। এ ছাড়া ১০৯টি মুখোমুখি সংঘর্ষ, ৯৭টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া এবং ৫৩টি দুর্ঘটনা ঘটেছে অন্য যানবাহনের পেছনে আঘাত করার ঘটনায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও