You have reached your daily news limit

Please log in to continue


হামে মৃত্যু: ইউনূস, নূরজাহানদের বিরুদ্ধে মামলার বিষয়ে আদেশ ১২ জুলাই

অবহেলাজনিত কারণে হামে শিশু মৃত্যুর অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে যে মামলার আবেদন হয়েছে সে বিষয়ে আগামী ১২ জুলাই আদেশের দিন রেখেছে আদালত।

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন নির্ধারণ করে বলে তথ্য দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক।

মামলার আবেদনে মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন করা হয়।

এর আগে একই ধরনের অভিযোগে ঢাকার আদালতে মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমদের বিরুদ্ধে একাধিক মামলার আবেদন খারিজ হয়েছে।

এদিন সকালে হামে মারা যাওয়া ৯ মাস বয়সি সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম আদালতে সাবেক প্রধান উপদেষ্টাসহ তাদের বিরুদ্ধে মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখে। পরে বিকালে আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন