You have reached your daily news limit

Please log in to continue


কানাডার স্বপ্নযাত্রা থামিয়ে কোয়ার্টার-ফাইনালে মরক্কো

প্রথমার্ধের বর্ণহীন পারফরম্যান্সের মাঝে ছন্দে থাকা ফরোয়ার্ড ইসমায়েল সাইবারিকে হারাল মরক্কো। তবে, বিরতির পর ঠিকই ঘুরে দাঁড়াল তারা। দলের প্রয়োজনে গোলের জোগান দিলেন আজেদিন উনায়ি। তার কাঁধে চেপে, সহ-আয়োজক কানাডার অভিযান থামিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল আফ্রিকার দলটি।

উত্তর আমেরিকা বিশ্বকাপে শনিবার হিউস্টনে শেষ ষোলোর প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে মরক্বো। দ্বিতীয়ার্ধে উনায়ির জোড়া গোলের পর, শেষ সময়ে ব্যবধান আরও বাড়ান সুফিয়ান রাহিমি।

পারফরম্যান্সের আলোকে এদিন মরক্কোকে একদমই সেরা ছন্দে দেখা যায়নি। প্রথম অর্ধে তো পরিষ্কারভাবেই সেরা দল ছিল কানাডা। তবে, ভোগান্তির সময়টা কাটিয়ে দিয়ে, ঠিকই কার্যকর হয়ে উঠল গতবারের সেমি-ফাইনালিস্টরা। দেখিয়ে দিল, জয়ের ধারা ধরে রাখতে মোটেও সব ম্যাচে আধিপত্য করার প্রয়োজন আছে।


বল দখলে পিছিয়ে থাকা কানাডা গোলের জন্য ১০টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে। আর মরক্কো পাঁচ শটের চারটি লক্ষ্যে রাখতে পারে, এর তিনটিই সফল।

প্রথম ১০ মিনিটেই বেশ কয়েকবার মরক্কোর রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়ে কানাডা। একাদশ মিনিটে নিশ্চিত সুযোগও পায় তারা। ডি-বক্সে বল পেয়ে, প্রতিপক্ষের বাধা এড়িয়ে দারুণভাবে জায়গা বানিয়ে শট নেন টেনি ওলুওয়াশি, ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন