You have reached your daily news limit

Please log in to continue


দ্বিতীয় দিনেও খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো শোক পালন করছে দেশটি। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রোববারও (৫ জুলাই) হাজারো মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।  খবর বার্তা সংস্থা মেহেরের

রোববার ভোর থেকেই তেহরানের প্রধান নামাজের স্থান ইমাম খোমেনি মোসাল্লায় শোকানুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ধারাবাহিক উপস্থিতিতে পুরো এলাকা শোকাহত মানুষের ভিড়ে পরিণত হয়েছে।

সকালজুড়ে বিভিন্ন প্রদেশ থেকে মানুষ দলে দলে অনুষ্ঠানে যোগ দেন। শেষ শ্রদ্ধা জানাতে মানুষের উপস্থিতি দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে।

অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনী, জরুরি সেবা, চিকিৎসক দল ও সহায়তাকারী কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যাতায়াতের পথ, চিকিৎসা সহায়তা, খাবার ও বিশ্রামসহ বিভিন্ন সেবারও ব্যবস্থা রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন