You have reached your daily news limit

Please log in to continue


নরসিংদীতে পুকুরে গোসলে নেমে ৩ বোনের মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তিন বোনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা।

নিহতরা হল- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)।

নিহতদের মধ্যে দুজন মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। আর সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন