You have reached your daily news limit

Please log in to continue


খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী হাসপাতাল ছাড়ার পর লাপাত্তা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী ইতি চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে লাপাত্তা রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে যাওয়ার কথা বলে গতকাল শুক্রবার রাতেই হাসপাতাল ছাড়লেও এখন পর্যন্ত তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি। বাড়িতেও ফেরেননি। এদিকে আজ শনিবার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে মূল ফটকে তালাবদ্ধ অবস্থায় পায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইতি রূপসা বহুমুখী বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ আশিকের সৎ বোন। গত জুন মাসের শেষ দিকে সোহেল নামে এক যুবকের সঙ্গে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানা পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গত ২ জুলাই তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এর এক দিন পরই গুলির ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন