স্মার্ট চশমায় সাবস্ক্রিপশন চালু করল মেটা

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১৮:০৭

স্মার্ট চশমা একবার কিনলেই এর সব সুবিধা বিনা মূল্যে ব্যবহার করা যাবে, প্রচলিত এই ধারণা থেকে সরে আসছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের স্মার্ট চশমার কিছু উন্নত সুবিধা ব্যবহারের জন্য ‘মেটা ওয়ান’ নামের নতুন একটি সাবস্ক্রিপশন সেবা চালু করেছে। ফলে নির্দিষ্ট কিছু সুবিধা দীর্ঘ সময় ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন নিতে হবে।


মেটার ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন এ সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা ‘কনভারসেশন ফোকাস’–এর মতো কিছু সুবিধা বেশি সময় ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি প্রিমিয়াম গ্রাহকসেবাও দেওয়া হবে। তবে মেটার দাবি, স্মার্ট চশমা ব্যবহার করতে বা এর সাধারণ সুবিধাগুলো পেতে কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না। কিন্তু কিছু সুবিধার ক্ষেত্রে বিনা মূল্যের ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট ব্যবহারসীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে কনভারসেশন ফোকাস সুবিধাটি সাধারণ ব্যবহারকারীরা মাসে সর্বোচ্চ তিন ঘণ্টা ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ‘মেটা ওয়ান প্রিমিয়াম’ গ্রাহকেরা এ সুবিধা মাসে ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে কোনো মাসে অব্যবহৃত সময় পরবর্তী মাসে যোগ হবে না। অর্থাৎ এক মাসে কম ব্যবহার করলেও পরের মাসে অতিরিক্ত সময় পাওয়া যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও