রাতে কোন কোন খাবার খেলে হজম ও ঘুমের সমস্যা হতে পারে

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১৮:০৩

খাদ্য গ্রহণ আমাদের হজম, বিপাক ও ঘুমের ওপর প্রভাব ফেলে। তাই রাতের খাবার সঠিকভাবে নির্বাচন করা গুরুত্বপূর্ণ।


ঘুমাতে যাওয়ার ২-৩ ঘণ্টা আগে খাবার শেষ করা বাঞ্ছনীয়। রাতে ভারী বা উচ্চ ক্যালরিযুক্ত খাবার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। কিছু খাবার মস্তিষ্ককে উদ্দীপ্ত করে।


রাতে খাবারের বিষয়ে সতর্কতা


ক্যাফেইন: এর প্রভাব শরীরে প্রায় ৬ ঘণ্টা থাকে। তাই সন্ধ্যার পর ক্যাফেইন না খাওয়া ভালো। ক্যাফেইনযুক্ত খাবার চা, কফি, চকলেট ও কিছু সোডা।


চিনিযুক্ত খাবার: ক্যান্ডি, কুকিজ, আইসক্রিম ইত্যাদি রাতে খেলে ভোরে হঠাৎ রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। চিনির বিকল্প খাবার—স্যাকারিন, অ্যাসপার্টেম, সুক্রলোজ ঘুমানোর আগে খেলে ক্ষুধা বাড়িয়ে রাতে ক্রেভিং (কোনো খাবার খাওয়ার তীব্র ইচ্ছা) সৃষ্টি করে। প্যাকেটজাত খাবারগুলোতে এসব উপাদান লুকিয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও