You have reached your daily news limit

Please log in to continue


মা হতে চলেছেন মৌসুমী, জানালেন বিয়ের খবরও

‘এই ওই দেখ, মৌসুমী হামিদ’ দূর থেকে কেউ একজন বলে উঠলেন। সবার চোখ গেল রেড কার্পেটের দিকে। হেঁটে আসছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। মুখে হাসি। তখন সবার কৌতূহলী চোখ এই অভিনেত্রীর দিকে। এটা কি সিনেমার কোনো শুটিং, হয়তো সেই প্রশ্ন মনে। কৌতূহল তখনো কাটছিল না। হঠাৎই সহকর্মীদের চমকে দিয়ে মৌসুমী হামিদ নিজেই বললেন, ‘আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।’

চারপাশ থেকে মুমতাহিয়া টয়া, সৈয়দ জামান শাওনসহ আরও অনেকেই এগিয়ে এলেন শুভকামনা জানাতে। টয়া খুশিতে জড়িয়ে ধরে হবু সন্তান ও মায়ের জন্য আশীর্বাদ জানালেন।

মৌসুমী হামিদ বললেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।’ শুধু মা হওয়ার খবরই নয়, এর মধ্য দিয়ে দ্বিতীয় বিয়ের খবরও প্রকাশ্যে এল। মৌসুমী হামিদ স্বামীর সঙ্গে অন্যদের পরিচয় করিয়ে দিলেন। তাঁর স্বামী আবদুল ওয়াদুদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন